বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি হচ্ছে ২০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএসসহ সব সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা হচ্ছে। আজ বুধবার সচিব কমিটি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে।

জনপ্রসাশন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন প্রথম আলোকে জানান, সব সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা হচ্ছে। প্রজ্ঞাপন জারি হবে শিগগিরই। আজ সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এর আগে বিসিএসের আবেদন ফি অর্ধেক করার প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় সরকারি কর্ম কমিশন পিএসসি। প্রস্তাবে বলা হয়েছিল, বিসিএসের আবেদন ফি ৭০০ টাকার অর্ধেক করা যায়।