২৩ পদে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের সুযোগ

বাংলাদেশ সরকারের লোগো

নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন

চাকরির বিবরণ
পদের নাম ও সংখ্যা—
১. হিসাব সহকারী
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০/-
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
৩. অফিস সহায়ক
পদসংখ্যা: ১০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/–
৪. নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ৯
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-

আরও পড়ুন

আবেদনে বয়সসীমা
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ হতে ৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে অ্যাভিডেভিড গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমা—
আবেদন শুরুর তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৬ (বিকাল ০৪:০০ টা)

আবেদন ফি:
১ ও ২ নম্বর ক্রমিকের পদের জন্য ১১২ টাকা এবং ৩ ও ৪ নম্বর ক্রমিকের পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) প্রদান করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন

আরও পড়ুন