৫০তম বিসিএসের ২য় পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু ২৫ আগস্ট, দেখুন সময়সূচি
৫০তম বিসিএসের ২য় পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২৫ আগস্ট ২০২৬ তারিখ থেকে ২য় পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে। এ পর্যায়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ১৬০ জন প্রার্থী।
১৭ আগস্ট (সোমবার) কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি
২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর ২০২৬ (ছুটির দিন ব্যতীত), সকাল ১০টা থেকে।
মৌখিক পরীক্ষার স্থান
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
মৌখিক পরীক্ষার প্রার্থীদের প্রতি নির্দেশনা
কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
৫০তম বিসিএসের ১ম পর্যায়ের মৌখিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে ২৪ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত চলবে।
বিস্তারিত দেখুন ঠিকানায়।