৫০তম বিসিএসের প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আগেই গুছিয়ে রাখুনফাইল ছবি প্রথম আলো

৫০তম বিসিএসের প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ আগস্ট ২০২৬ তারিখ থেকে প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন

মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্য

তারিখ ও সময়: ১১ আগস্ট ২০২৬ থেকে ২৪ আগস্ট ২০২৬, সকাল ১০টা থেকে।

কেন্দ্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।

আরও পড়ুন

মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য নির্দেশনা

১.

নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণকৃত ফরম মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।

২.

প্রাক্‌–চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে উভয় পৃষ্ঠায় মুদ্রণ করে ফরমের সব তথ্য পূরণ ও স্বাক্ষর করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ ফরমের তিন কপি মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে।

* বিস্তারিত দেখুন এই ঠিকানায়।

আরও পড়ুন