কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, মৌখিক কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহে স্থায়ী রাজস্ব খাতের ২০তম গ্রেডভুক্ত অফিস সহায়কের ১৮৭টি শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার এই ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় মোট ৮৯১ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণরা তাঁদের রোল নম্বর দেখতে এখানে ক্লিক করুন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি অধিদপ্তরের ওয়েবসাইটে (www.techedu.gov.bd) প্রকাশ করা হবে।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের প্রবেশপত্রসহ সব সনদের মূল কপি দেখাতে হবে এবং সব সনদের সত্যায়িত কপি, দুই কপি ছবিসহ এক সেট দাখিল করতে হবে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার অফিস সহায়কের ১৮৭টি শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।