চিকিৎসক নিয়োগের স্থগিত মৌখিক পরীক্ষা শুরু ১২ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্ম কমিশন (পিএসসি)
ছবি: সংগৃহীত

চিকিৎসক নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে ১২ আগস্ট। এ ভাইভা অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট পর্যন্ত। প্রতিদিন কয়েকটি বোর্ড গঠন করে প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে।

এর আগে করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ পরীক্ষা একাধিকবার পিছিয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১০ আগস্ট বিশেষ এ বিসিএসের ভাইভা আবার শুরু হওয়ার কথা ছিল। পরে সেটি দুই দিন পিছিয়ে ১২ আগস্ট করা হয়।

করোনার সংক্রমণ বাড়ায় এর আগে গত ১৮ মে প্রথমবার ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়। পরে আরেক নির্দেশে ৬ জুন আবার ভাইভা শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত ভাইভা চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এ ভাইভা স্থগিত করা হয়। সর্বশেষ ৩ আগস্ট এক নোটিশে জানানো হয়, ভাইভা ১০ আগস্ট শুরু হবে। পরে সেটা পিছিয়ে এখন ১২ আগস্ট করা হয়েছে।

দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।