ছয় ব্যাংকের সহকারী প্রোগ্রামার পদের মৌখিক সূচি ঘোষণা
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৬টি প্রতিষ্ঠানের সহকারী প্রোগ্রামারের ২০১৯ সালভিত্তিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং পল্লী সঞ্চয় ব্যাংকে সহকারী প্রোগ্রামারের (২০১৯ সালভিত্তিক) ৭৬টি শূন্য পদে গত ৪ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৫ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য নতুন করে ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষা ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সব সনদের মূল কপি দেখাতে হবে এবং সব সনদের সত্যায়িত এক কপি জমা দিতে হবে। প্রার্থীকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে এবং কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
*মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখতে ক্লিক করুন এখানে