জাতীয় ভোক্তা অধিকারের মৌখিক পরীক্ষা ২০ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার (নবম গ্রেড) পদের কম্পিউটার প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী প্রোগ্রামার (নবম গ্রেড) পদের মৌখিক পরীক্ষা ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ জন।

প্রার্থীদের সরকার নির্দেশিত করোনা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অবশ্যই মাস্ক পরে আসতে হবে। মাস্ক ছাড়া পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা দেখা যাবে এই লিংকে।