তিতাস গ্যাসের মৌখিকের সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (হিসাব) পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর থেকে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত ধাপে ধাপে প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রধান কার্যালয়ের ঠিকানা-১০৫, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৫।

মৌখিক পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে প্রার্থীদের উপস্থিত হতে হবে। মৌখিক পরীক্ষার সময় সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদের মূল কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র দেখাতে হবে।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ও বিস্তারিত সূচি এ লিংকে (https://cutt.ly/4RtmodE) দেখা যাবে।