দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের (বাংলাদেশ) দুই পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের সহকারী ব্যবস্থাপক (ডিজাইনিং) ও সহকারী ব্যবস্থাপক (এনগ্রেভিং) পদের মৌখিক পরীক্ষা আগামী ১ ও ২ মার্চ অনুষ্ঠিত হবে।

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে। এই দুই পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫। মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র দেওয়া হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে।

পরীক্ষার্থীদের করোনা–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ.pdf