প্রবাসী কল্যাণ ব্যাংকের মৌখিক পরীক্ষা শুরু ২২ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
ছবি: প্রথম আলো

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে ১১২ জন নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হবে। পরীক্ষা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত।

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে। অফিসার পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪১৩ জন।

মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র দেওয়া হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। প্রার্থীদের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।

পরীক্ষার্থীদের কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে (https://erecruitment.bb.org.bd/openpdf.php)।