শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগের স্থগিত ভাইভা শুরু ১২ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয়
ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী শূন্য পদে নিয়োগের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্থগিত ভাইভার তারিখ জানানো হয়েছে। পরীক্ষাগুলো ১২ আগস্ট শুরু হচ্ছে। চলবে ১৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে এসব পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এসব পদে নিয়োগের স্থগিত মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

গত ২৪ জুন এসব পদে নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হয়। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ২৭ জুন থেকে ভাইভা স্থগিত করা হয়। মন্ত্রণালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির এসব পদের মধ্যে ক্যাটালগার এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ভাইভা পরীক্ষা হয়েছিল।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)
ছবি: সংগৃহীত

মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে জানা গেছে, ১২ আগস্ট কম্পিউটার অপারেটর ও সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে এবং ১৬, ১৭ ও ১৮ আগস্ট অফিস সহায়ক পদে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রাথীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীদের নির্দিষ্ট তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে এসএমএস পাঠানো হবে।