সিনিয়র স্টাফ নার্সের মৌখিক পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ মৌখিক পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার জানিয়েছে পিএসসি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সের (১০ম গ্রেড) মৌখিক পরীক্ষা ২৬ জুন ও আগামী ৩ জুলাই হওয়ার কথা ছিল।