সোনালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের মৌখিক পরীক্ষা শুরু ৯ মার্চ
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার (আইটি) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোনালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার (আইটি) পদের মৌখিক পরীক্ষা ৯ মার্চ শুরু হবে, চলবে ১০ মার্চ পর্যন্ত। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র দেওয়া হবে না। আগের নির্বাচনী পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার সময় আনতে হবে। প্রার্থীদের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও রোল নম্বর দেখা যাবে(https://erecruitment.bb.org.bd/openpdf.php) লিংকে।