সোনালী ব্যাংকের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটি সোনালী ব্যাংক লিমিটেডের ‘জেনারেল ম্যানেজার’ পদে প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আগামী বুধবার (১১ আগস্ট) এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, সোনালী ব্যাংক লিমিটেডের ‘জেনারেল ম্যানেজার’ পদের মৌখিক পরীক্ষা বুধবার বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), ঢাকায় গ্রহণ করা হবে।

সোনালী ব্যাংক লিমিটেডে
ফাইল ছবি

মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য যাচিত দলিলাদির চেকিং কার্যক্রম সম্পন্ন করতে প্রার্থীদের অবশ্যই মৌখিক পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে সকাল ১০টায় রিপোর্ট করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের ইন্টারভিউ কার্ড ইতিমধ্যে তাঁদের বর্তমান ঠিকানায় ও ই-মেইলে পাঠানো হয়েছে।