৪০৯ চিকিৎসক নিয়োগ: ভাইভার সূচি প্রকাশ পিএসসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্ম কমিশন (পিএসসি)
ছবি: সংগৃহীত

৪০৯ বিশেষজ্ঞ চিকিৎসক (জুনিয়র কনসালট্যান্ট, অ্যানেসথেসিওলজি) নিয়োগের ভাইভার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে এই চিকিৎসকেরা নিয়োগ পাবেন।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ও ২১ আগস্ট আবেদনকারী যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা সরকারি কর্ম কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও সময়সূচি পরে জাতীয় দৈনিক পত্রিকা, কমিশনের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

৪২তম বিসিএসের ভাইভা স্থগিত
ফাইল ছবি

৬ষ্ঠ গ্রেডে ৪০৯ চিকিৎসককে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিওলজি) নিয়োগ দেওয়ার জন্য জুলাইয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এরপর আগ্রহী ব্যক্তিরা অনলাইনে গত ১৮ জুলাই থেকে আবেদন করেন। ওই দিন সকাল ১০টায় শুরু হয় আবেদন। আগ্রহী প্রার্থীরা আবেদন করেছেন ২৭ জুলাই পর্যন্ত।

জুনিয়র কনসালট্যান্টদের (অ্যানেসথেসিওলজি) বয়সসীমা ৩১ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত হতে হবে। তাঁদের এমবিবিএস কিংবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং বিএমডিসির নিবন্ধন থাকতে হবে।