বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষকসহ নানা পদে নিয়োগ

ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

সৈয়দপুর ক্যান্টনমেন্টের অধীন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাউস্ট) শিক্ষকসহ সাত ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আবেদনের শেষ তারিখ ২৪ জুন ২০২৬।

পদের নাম ও বিবরণ

১. অধ্যাপক
বিভাগ/বিষয়/দপ্তর: ইইই ও সিভিল ইঞ্জিনিয়ারিং।

২. সহযোগী অধ্যাপক
বিভাগ/বিষয়/দপ্তর: সিএসই, ইইই, এমই, আইপিই ও সিভিল ইঞ্জিনিয়ারিং।

আরও পড়ুন

৩. সহকারী অধ্যাপক
বিভাগ/বিষয়/দপ্তর: সিএসই, আইসিটি, আইপিই ও সিভিল ইঞ্জিনিয়ারিং।

৪. প্রভাষক
বিভাগ/বিষয়/দপ্তর: সিএসই, আইসিটি, ইইই, এমই, আইপিই, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফাইন্যান্স, মার্কেটিং ও ম্যানেজমেন্ট), ইংরেজি, আর্টস অ্যান্ড সায়েন্সেস (পদার্থবিজ্ঞান) এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস।

৫. ল্যাব টেকনিশিয়ান
বিভাগ/বিষয়/দপ্তর: সিএসই, আইসিটি।

৬. ল্যাব সহকারী
বিভাগ/বিষয়/দপ্তর: সিএসই, আইসিটি, এমই।

আরও পড়ুন

৭. কম্পিউটার অপারেটর

বিভাগ/বিষয়/দপ্তর: আইকিউএসি/সিই।

 আবেদনের নিয়ম

নির্ধারিত আবেদনপত্র (ওয়েবসাইটে পাওয়া যাবে) পূরণ করে ওয়েবসাইটে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ রেজিস্ট্রার, বাউস্ট, সৈয়দপুর বরাবর জমা দিতে হবে।

আবেদন ফি
১–৪ নম্বর পদ: ৫০০ টাকা
৫–৭ নম্বর পদ: ২০০ টাকা

আবেদনের শেষ তারিখ
২৪ জুন ২০২৬
বিস্তারিত দেখুন ওয়েবসাইটে

আরও পড়ুন