ডিএসসিসির দশম গ্রেডের একটি পদের লিখিত পরীক্ষা ১৪ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দশম গ্রেডের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডিএসসিসির সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (দশম গ্রেড) পদের বিপরীতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহযোগিতায় অনলাইনে প্রাপ্ত আবেদনকারীদের লিখিত পরীক্ষা ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ওই দিন শনিবার বেলা ১১টায় ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ঢাকায় এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্র এই ওয়েবসাইট থেকে ইতিমধ্যে ডাউনলোড করা যাচ্ছে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। আসনবিন্যাস ও পরীক্ষার্থীদের জন্য অনুসরণীয় অন্যান্য নির্দেশনা প্রবেশপত্রে উল্লেখ থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনলাইনে প্রবেশপত্র পেতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই–মেইলে যোগাযোগ করা যাবে।