৯ ব্যাংকের ৯৭৪ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিয়োগ পরীক্ষাপ্রতীকী ছবি: প্রথম আলো

ব্যাংকার্স সিলেকশন কমিটি আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সালভিত্তিক ‘সিনিয়র অফিসারের (সাধারণ)’ ৯৭৪টি শূন্য পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ২১৯ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। নবম গ্রেডের এ পদের মৌখিক পরীক্ষা ২৪ আগস্ট (২৪/০৮/২০২৫) শুরু হবে। পরীক্ষা চলবে ৩০ সেপ্টেম্বর (৩০/০৯/২০২৫) পর্যন্ত। মৌখিক পরীক্ষা সাধারণত সকাল ৮টায় এবং বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। তবে কিছুদিনের পরীক্ষা সকাল ১০টা এবং বেলা ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের তাঁদের নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত থাকতে হবে।

মৌখিক পরীক্ষার স্থান—

বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের চতুর্থ তলা), মতিঝিল, ঢাকা।

আরও পড়ুন

প্রয়োজনীয় কাগজপত্র—

  • মৌখিক পরীক্ষার সময় মূল কপি প্রদর্শন ও এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

  • সংশ্লিষ্ট পদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র (সাদা কালো/কালার প্রিন্ট)।

  • এসএসসি/সমমান, এইচএসসি/সমমান, চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তরের (যদি থাকে) সব মূল সনদপত্র ও মার্কশিট/ট্রান্সক্রিপ্ট।

  • মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার ক্ষেত্রে প্রযোজ্য মূল সনদপত্র ও দলিলাদি।

  • স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক সম্প্রতি ইস্যুকৃত জাতীয়তা/নাগরিকত্ব সনদপত্র।

  • ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদের অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে দলিলাদি জমাদান’ বিষয়ে প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত স্বহস্তে লিখিত আবেদনপত্র (A4 সাইজের অফসেট পেপারে)।

  • সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ছবির পেছনে প্রার্থীর নাম লিখতে হবে)।

  • বিদেশি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রিপ্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান সনদ।

আরও পড়ুন

প্রার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা—

চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে তাদের স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষা চলাকালীন মুঠোফোন বন্ধ রাখতে হবে এবং নির্ধারিত সময়ে অবশ্যই রিপোর্ট করতে হবে। মূল কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং প্রার্থিতা বাতিল করা হতে পারে।

*বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন