রেলওয়ের খালাসি পদের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১,৭৭২

ফাইল ছবি: প্রথম আলো

বাংলাদেশ রেলওয়ের খালাসি পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ১ হাজার ৭৭২ জনকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া অতিরিক্ত মহাপরিচালক (এমঅ্যান্ডসিপি) ও বিভাগীয় নির্বাচন/ পদোন্নতি কমিটির আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল বাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালাসি পদে নিয়োগের জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃক গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হলো।

প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রে প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে বাংলাদেশ রেলওয়ে প্রার্থীদের এই শর্তে সুপারিশ করছে যে নিয়োগের আগে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।

আরও পড়ুন

বাংলাদেশ রেলওয়ে কর্তৃক সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তীকালে কোনো যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমান পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া ক্ষেত্র বিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হবে। চাকরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাঁকে চাকরি হতে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের সুপারিশের পূর্ববর্তী জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশ করা প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

আরও পড়ুন

প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল এই লিংকে দেখা যাবে।