দুই সরকারি প্রতিষ্ঠানে ৮৪ জনকে নিয়োগের জন্য সাময়িক মনোনয়ন পিএসসির

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২টি সরকারি পদে মোট ৮৪ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য মনোনয়ন দিয়েছে। এর মধ্যে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিসংখ্যান কর্মকর্তা পদে একজন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৮৩ জন রয়েছেন।

আরও পড়ুন

যাচাইয়ের পর হবে চূড়ান্ত নিয়োগ

পিএসসি জানিয়েছে, প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। চূড়ান্ত নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীদের সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করবে।

স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং যথাযথ এজেন্সির মাধ্যমে নিয়োগের আগে জীবনবৃত্তান্ত যাচাই শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়োগ দেবে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

আরও পড়ুন