পল্লী বিকাশ কেন্দ্রে ৫০ জনের চাকরি, স্থায়ী হলে বেতন ২৬,৬৮০ টাকা
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পল্লী বিকাশ কেন্দ্র’ তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি ফিল্ড অফিসার’ পদে ৫০ জন কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ১৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: পল্লী বিকাশ কেন্দ্র।
পদের নাম: ট্রেইনি ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)।
পদসংখ্যা: ৫০।
চাকরির ধরন: পূর্ণকালীন।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে প্রতিষ্ঠিত কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য দক্ষতা: ফিল্ড সুপারভিশন, কম্পিউটার ব্যবহার ও যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
অনভিজ্ঞ প্রার্থীদের প্রথম ৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন ২০,০০০ টাকা। শিক্ষানবিশকালে কর্মদক্ষতা সন্তোষজনক হলে ‘ফিল্ড অফিসার’ পদে চাকরি স্থায়ী করা হবে। চাকরি স্থায়ীকরণ হলে লাঞ্চ ভাতাসহ মাসিক বেতন হবে ২৬,৬৮০ টাকা। এ ছাড়া মোবাইল ভাতা ও মোটরসাইকেল জ্বালানি ভাতা আলাদাভাবে প্রদান করা হবে।
অন্যান্য সুবিধা
চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি (১৫ বছরের ঊর্ধ্বে ৩টি), অর্জিত ছুটি নগদায়ন, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, পদোন্নতির সুযোগ এবং মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি সুবিধা প্রদান করা হবে।
আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা
বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ।
আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৬