পিএসসি সচিবালয়ের স্থগিতকৃত লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ১৩ থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদের স্থগিত লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪ আগস্ট ২০২৬ তারিখ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৯ আগস্ট প্রকাশিত পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা লিখিত পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। ওই পরীক্ষা ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
চলতি বছরের ৫ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ১৩তম থেকে ১৬তম গ্রেডের বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পরীক্ষার সময়সূচি, কেন্দ্র, আসনবিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।