২০২৬ সালে যে ১০ লক্ষ্যে মনোযোগী হওয়া উচিত এইচআর পেশাজীবীদের
২০২৬ সালে প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ (এইচআর) টিমগুলোর ভূমিকা নতুন মাত্রা পাচ্ছে। সাম্প্রতিক বছরগুলো, বিশেষ করে ২০২৫ কেটেছে টানা পরিবর্তন সামলাতে। কিন্তু নতুন বছরটি পরিবর্তন ব্যবস্থাপনার চেয়ে স্পষ্ট দিকনির্দেশনা নির্ধারণের বছর হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের লক্ষ্য নতুন নতুন উদ্যোগ চালু করা নয়; বরং কাজকে সহজ, ন্যায্য ও কার্যকর করা। এই প্রেক্ষাপটে ২০২৬ সালে এইচআর পেশাজীবীদের জন্য ১০টি গুরুত্বপূর্ণ লক্ষ্য তুলে ধরা হলো—
১. কর্মীদের বাস্তব প্রয়োজন অনুযায়ী কাজের নকশা
নীতিমালা তৈরি করার আগে মাঠপর্যায়ে কাজ কীভাবে হচ্ছে, দৈনন্দিন চাপ ও চ্যালেঞ্জ কী, তা বোঝা জরুরি।
২. উপস্থিতি নয়, ফলাফলকে গুরুত্ব দেওয়া
কত ঘণ্টা অফিসে থাকা হলো, তার চেয়ে কাজের ফল ও দায়িত্ব পালনের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত।
৩. লাইন ম্যানেজারদের সক্ষমতা বাড়ানো
কর্মীদের দৈনন্দিন অভিজ্ঞতা মূলত ম্যানেজারদের ওপর নির্ভর করে। এককালীন প্রশিক্ষণ নয়, নিয়মিত দিকনির্দেশনা প্রয়োজন।
৪. কাজের চাপের মাধ্যমে সুস্থতার বিষয়টি দেখা
অবাস্তব সময়সীমা ও অস্পষ্ট দায়িত্বই অধিকাংশ সময় মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়।
৫. দক্ষতা উন্নয়নকে বাস্তবমুখী করা
প্রশিক্ষণ হতে হবে ক্যারিয়ার অগ্রগতির সঙ্গে সংযুক্ত, যেন কর্মীরা নতুন দায়িত্ব বা পদে যেতে প্রস্তুত হতে পারেন।
৬. এআই ব্যবহারে দায়িত্বশীলতা
নিয়োগ ও প্রশিক্ষণে এআই সহায়ক হলেও এর ব্যবহৃত হতে হবে ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করে।
৭. কর্মীদের কথা শোনা ও কার্যকর পদক্ষেপ নেওয়া
জরিপ বা মতামত তখনই অর্থবহ, যখন তার ভিত্তিতে পরিবর্তন আনা হয় এবং তা কর্মীদের জানানো হয়।
৮. পরিবর্তনের সময়ে স্পষ্ট যোগাযোগ
প্রতিষ্ঠানে পরিবর্তন হলে নিয়মিত ও সৎ যোগাযোগ কর্মীদের উদ্বেগ কমাতে সহায়ক।
৯. জীবনের ভিন্ন পর্যায়ের কর্মীদের জন্য পরিকল্পনা
কর্মীদের বয়স ও জীবনের অবস্থান অনুযায়ী প্রয়োজন ভিন্ন হতে পারে—এ বাস্তবতা নীতিমালায় প্রতিফলন জরুরি।
১০. কর্মকাণ্ড নয়, প্রভাব পরিমাপ করা
এইচআর সফলতা পরিমাপ হওয়া উচিত কর্মী ধরে রাখা, সম্পৃক্ততা ও পারফরম্যান্সের মাধ্যমে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন বছরে কর্মীদের প্রত্যাশা খুব জটিল নয়—স্বচ্ছতা, ন্যায্যতা ও সহযোগিতা। ২০২৬ সালে এইচআরের মূল দায়িত্ব হবে বড় ঘোষণার চেয়ে দৈনন্দিন সিদ্ধান্তের মাধ্যমে কর্মজীবনকে আরও ভালো করা।