মৎস্য অধিদপ্তরের তিন পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৩১

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)ফাইল ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর ও মেরিন ফিশারিজ একাডেমির তিনটি পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তিন পদে মোট ২৩১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। আজ (রোববার) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৪ জুন এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ম গ্রেডভুক্ত সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক পদে ৭৪ এবং সহকারী মৎস্য কর্মকর্তা পদে ১৪৫ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। ৯ম গ্রেডভুক্ত জুনিয়র ইনস্ট্রাক্টর (ইলেকট্রিক্যাল) পদে উত্তীর্ণ হয়েছেন ১২ জন।

সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্দেশনা

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল আবেদনপত্র BPSC Form-5A (Applicant's Copy) পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আরও পড়ুন

আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা: ৩০ আগস্ট ২০২৬ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬

মৌখিক পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত তথ্য পরে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) যথাসময়ে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

আরও পড়ুন