খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
খাদ্য অধিদপ্তরের অধীনে ১৩তম থেকে ১৯তম গ্রেডের ২৫টি ক্যাটাগরির ১ হাজার ৭৯১টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। বাছাই পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত ১১ হাজার ১৮৯ প্রার্থী এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
পরীক্ষার তথ্য
লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।
প্রবেশপত্র–সংক্রান্ত তথ্য
পরীক্ষার্থীরা ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে খাদ্য অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট থেকে তাঁদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। দ্রুত ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।