পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন আলী আজম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আলী আজমকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
ছবি: পিএসসির সৌজন্যে

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন আলী আজম। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি শপথ নিয়েছেন। বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।

আলী আজমের অবসরোত্তর ছুটি ও এ–সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে রাষ্ট্রপতি তাঁকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন জানিয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দায়িত্ব নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় আলী আজম পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।