রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) জনবল নিয়োগের লক্ষ্যে পূর্বে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান ঘোষণা করা হয়েছে।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (লিগ্যাল)
পরীক্ষার তারিখ ও সময়: ২০ জুন ২০২৬ (শনিবার), দুপুর ১২টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত।
পরীক্ষার স্থান: বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (বিপিইমসি), ৯/এফ, পঞ্চম তলা (লেভেল-৪), সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স, টঙ্গী, গাজীপুর।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশনাবলি
১. পরীক্ষার্থীদের অবশ্যই টেলিটক কর্তৃক ইস্যুকৃত রঙিন প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং পরিদর্শককে প্রদর্শন করতে হবে।
২. পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৪. প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার মিল থাকতে হবে।