স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পঞ্চম গ্রেডের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের সূচি প্রকাশ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ‘রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার’ (গ্রেড-৫) পদের অনলাইনে আবেদনকারীদের মধ্যে সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের সূচি প্রকাশ করা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের ওই দিন সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা হলে উপস্থিত থাকতে হবে। কোনো প্রার্থী স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে অনুপস্থিত থাকলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
কোনো প্রার্থীর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ এবং যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এ বিষয়ে পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের জন্য নতুন করে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের প্রবেশপত্র হিসেবে ব্যবহৃত হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে/নষ্ট হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
বিস্তারিত সময়সূচি দেখা যাবে এ লিংকে।