জনতা ব্যাংকে অফিসারের ৩৫১ পদের প্রবেশপত্র ডাউনলোড শুরু
ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে জনতা ব্যাংক লিমিটেডে ‘অফিসার (রুরাল ক্রেডিট)/আরসি’র ৩৫১টি পদে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনতা ব্যাংক লিমিটেডে ২০২১ সালভিত্তিক ‘অফিসার (রুরাল ক্রেডিট)/আরসি’র শূন্য পদ ৩৫১টি। জব আইডি-১০১৮২।
পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ আগস্টের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্রের নাম ও ঠিকানা পরবর্তীকালে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
নির্ধারিত তারিখের পর কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ থাকবে না। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে প্রার্থীদের [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে।