পদোন্নতি পেলেন ৬৯ জন সহকারী পুলিশ সুপার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পুলিশের ৬৯ জন সহকারী পুলিশ সুপারকে সিনিয়র স্কেলে (জাতীয় বেতন স্কেল ২০১৫–এর ষষ্ঠ গ্রেডে) পদোন্নতি দেওয়া হয়েছে।
আজ রোববার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সিনিয়র স্কেলে এ পদোন্নতি দেওয়া হয়।
ডিএমপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর সরাসরি অথবা [email protected] ঠিকানায় ই–মেইলে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের পূর্ণ তালিকা এই লিংকে দেখা যাবে।