আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নিয়োগ পরীক্ষা স্থগিত
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ ১৩ জুন অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিতের কথা জানানো হয়। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ১৩ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠেয় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।