জনতা ব্যাংকের অফিসার-রুরাল ক্রেডিট পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে জনতা ব্যাংক পিএলসি'র ২০২২ সাল ভিত্তিক অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি) পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১৪টি শূন্য পদের জন্য ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৮ জুলাই (১৮.০৭.২০২৫), শুক্রবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ০১ ঘন্টা।

প্রার্থীদের প্রবেশপত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে ইতিমধ্যে আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুর পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

পরীক্ষার কেন্দ্রের নাম, সময় এবং বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় জানানো হবে।