প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষার্থী ১৪০৫

প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার আগে প্রস্তুতি নিতে হবে আবেদনকারীদের।ছবি: প্রথম আলো

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ‘ফর্ক লিফট অপারেটর’ (পুরুষ) পদে নিয়োগে লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার জন্য প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। ১৪ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেবেন ১ হাজার ৪০৫ জন প্রার্থী।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ মার্চ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
প্রতীকী ছবি: প্রথম আলো

২০২৩ সালের ১ নভেম্বরের এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সালের ২০ নভেম্বর পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশিত হয়। পরীক্ষা গ্রহণসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীরা ১ মার্চ থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘণ্টা আগপর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পরবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্র ছাড়া যেকোনো কাগজ, বই, মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুন

পরীক্ষার সময় পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে। প্রার্থীদের প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো অবস্থাতেই কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন