রেলওয়ের পয়েন্টসম্যান পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪০৫৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত পয়েন্টসম্যান পদে লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৬ জন।
রেলওয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে। ফল দেখা যাবে এ লিংকে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে রেলওয়ের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেও জানানো হবে।
২০২১ সালের ১৪ নভেম্বর পয়েন্টসম্যান পদে ৭৬২ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রেলওয়ে। গত ৯ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ পদের বেতন স্কেল ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮)।