পিএসসি সংস্কার করে চাকরির পরীক্ষা নিতে হবে, সমন্বয়ক সারজিসের স্ট্যাটাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি সপ্তাহের মধ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এ দাবি জানান।
সারজিস আলম পোস্টে বলেন, ‘এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের জব এক্সামগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক, তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।’
পিএসসির অধীন অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে। সরকারি চাকরিতে নিয়োগসংক্রান্ত প্রায় সব কার্যক্রম যে প্রতিষ্ঠানটি করে থাকে, সে সংস্থার স্থবিরতায় স্বভাবতই হতাশার মধ্যে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।