জেলা জজ আদালতে নিয়োগ, লিখিত পরীক্ষার ফল প্রকাশ
জেলা জজ ও অধস্তন আদালত/ট্রাইব্যুনালগুলোয় ‘অফিস সহায়ক’ পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২৭৬ জন প্রার্থী। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
মৌখিক পরীক্ষার সময়সূচি: ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি, ২০২৬
পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য নির্দেশনা
১. বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল কাগজপত্রের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপিসহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে।
২. লিখিত পরীক্ষায় ব্যবহৃত প্রবেশপত্র মৌখিক পরীক্ষায় অবশ্যই প্রদর্শন করতে হবে।