১৯তম সহকারী জজ নিয়োগে প্রাথমিক পরীক্ষার সম্ভাব্য সময় ১৭ অক্টোবর
১৯তম সহকারী জজ নিয়োগের প্রাথমিক পরীক্ষা আগামী ১৭ অক্টোবর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার কেন্দ্র, সময় ও বিস্তারিত সময়সূচি জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সম্ভাব্য সময়সূচির কথা জানিয়ে জুডিশিয়াল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, এই পরীক্ষার কেন্দ্র, সময় ও বিস্তারিত সময়সূচি নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে।
কেন্দ্রগুলো নির্বাচন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে নির্ধারিত সময়ের পরীক্ষা নেয়ার বিষয়ে সম্মতি পাওয়ার পর চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি দ্রুত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। এ বিষয়ে সব আবেদনকারীকে কমিশনের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার জন্য বলা হলো।