এলজিইডির দুটি পদের লিখিত পরীক্ষা ১১ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় রাজস্ব কাঠামোভুক্ত দুটি পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী।
এলজিইডির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদের লিখিত পরীক্ষা ১১ আগস্ট অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার স্থান ও সময় পরবর্তীকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটে ও আবেদনে উল্লিখিত মুঠোফোন নম্বরে টেলিটকের মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
দুটি পদে মোট ২৯৮ জন নেওয়া হবে। এর মধ্যে অফিস সহায়ক পদে ১০৪ ও নিরাপত্তা প্রহরী পদে ১৯৪ জন নেওয়া হবে। গত ২৬ ডিসেম্বর এ দুটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।