৭ ব্যাংকের অফিসার পদে প্রিলির ফলাফল প্রকাশ, লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন ৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৬৫০ জন প্রার্থী।ছবি:

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন ৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৬৫০ জন প্রার্থী। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ২৪ জুলাই ২০২৬ তারিখ ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

লিখিত পরীক্ষার তারিখ ও সময়—

২৪ জুলাই ২০২৬, সকাল ১০টা থেকে দুপুর ১২টা।

লিখিত পরীক্ষার কেন্দ্রের তালিকাসহ অন্যান্য নির্দেশনাবলি বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখুন এই ঠিকানায়।