আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের অধীনে বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নামসমূহ: কম্পিউটার অপারেটর, জুনিয়র টেকনিক্যাল এসিসটেন্ট (লাইব্রেরি), ল্যাবরেটরী সহকারী, লেমিনেশন মেশিন অপারেটর, পাঠকক্ষ সহকারী, স্ট্যাকরুম সহকারী এবং অফিস সহায়ক।
পরীক্ষার তারিখ ও সময়: ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার (বিকাল ৩টা থেকে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত)।
পরীক্ষার স্থান: শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
প্রবেশপত্র ডাউনলোড: প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।