৪ ব্যাংক নেবে ৭৯ সিনিয়র অফিসার, লিখিত পরীক্ষার ফল ও মৌখিকের সময়সূচি
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত চারটি ব্যাংকে শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৫৭ প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
চাকরির বিবরণ
পদের নাম: সিনিয়র অফিসার (আইটি)
পদসংখ্যা: ৭৯
মৌখিক পরীক্ষার তারিখ: ৭ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত (নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী)
মৌখিক পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের চতুর্থ তলা), মতিঝিল, ঢাকা।
প্রয়োজনীয় দলিলাদি: প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অনলাইন আবেদনের সমর্থনে সব শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ ও অন্যান্য প্রয়োজনীয় দলিলাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট ফটোকপি জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
বিশেষ নির্দেশনা: প্রার্থীদের নির্ধারিত রিপোর্টিং সময়ের মধ্যে উপস্থিত হতে হবে। প্রমাণক দলিলাদির মূল কপি প্রদর্শনে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
*ফল ও চাকরির বিস্তারিত দেখুন এখানে