বিসিআইসি নেবে ৬৮৯ জন, মৌখিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ

প্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (টিআইসিআই) অধীন বিসিআইসি শিক্ষানবিশ স্কিম, ২০২৩–এর শিক্ষানবিশ গ্রেড-২ (অপারেটর) পদে নিয়োগে কিছু প্রার্থীর মৌখিক ও শারীরিক উপযুক্ততা পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ স্কিমের আওতায় ৬৮৯ জন শিক্ষানবিশ গ্রেড-২ নিয়োগ দেবে টিআইসিআই।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত আগামী ৩০.০৭.২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য মৌখিক ও শারীরিক উপযুক্ততা পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব প্রার্থীর মৌখিক ও শারীরিক উপযুক্ততা পরীক্ষা আগামী ২ আগস্ট (২.৮.২০২৫, শনিবার) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা আড়াইটায় হবে এ পরীক্ষা। ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই), পলাশ, নরসিংদীতে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।’

আরও পড়ুন

এ ছাড়া অন্য সব প্রার্থীর মৌখিক ও শারীরিক উপযুক্ততা পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। মৌখিক ও শারীরিক উপযুক্ততা পরীক্ষা গ্রহণসংক্রান্ত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুন