মৎস্য অধিদপ্তরের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য অধিদপ্তরের গাড়িচালক/কারচালক/ট্রাকচালক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাড়িচালক/কারচালক/ট্রাকচালক পদের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১ অক্টোবর। পরীক্ষা চলবে ৭ অক্টোবর পর্যন্ত।

আরও পড়ুন

ব্যবহারিক পরীক্ষার সময় যেসব কাগজপত্রের মূল কপি দেখাতে হবে সেগুলো হলো লিখিত পরীক্ষার সময় ইস্যুকৃত মূল প্রবেশপত্র, অনলাইন আবেদনপত্রের কপি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের মূল কপি ও জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের মূল কপি।

ব্যবহারিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে ইস্যুকৃত প্রবেশপত্রের মূলকপি ব্যবহারিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।

ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।

আরও পড়ুন