মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ২১ ক্যাটাগরির নিয়োগ পরীক্ষার সূচি, তিন বছর পর পরীক্ষা

চাকরির পরীক্ষাপ্রতীকী ছবি: প্রথম আলো

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ১৩ থেকে ২০ গ্রেডের পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২১ ক্যাটাগরির মধ্যে গ্রুপ-এ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর ২০২৬। গ্রুপ-বি এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর ২০২৬ তারিখ।

নিয়োগ পরীক্ষার সময়সূচি

১. গ্রুপ-এ: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, লাইব্রেরিয়ান (ইউডিএ), সহকারী লাইব্রেরিয়ান (ইউডিএ), গাড়িচালক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সহকারী স্টোরকিপার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পোর্টার, পরিচ্ছন্নতা কর্মী, সহকারী চেকার, মেকানিক (মেকানিক্যাল), কাউন্টার (প্রেসের জন্য)।

তারিখ ও সময়: ৩০ অক্টোবর ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।

আরও পড়ুন

২. গ্রুপ-বি: কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী (এলডিএ), সেলসম্যান, পানি পাম্পচালক/পাম্পচালক, কপিহোল্ডার, ইলেকট্রিশিয়ান, বাইন্ডার।

তারিখ ও সময়: ৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।

প্রার্থীদের প্রতি নির্দেশনা

ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে (সম্ভব হলে রঙিন প্রিন্ট)।

তিন বছর পর পরীক্ষা

২৩ অক্টোবর ২০২৩ তারিখে ৫১২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে দুটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে ৭৫টি পদ কমানো হয়।

পরবর্তী সময়ে ১৬ জুন ২০২৬ তারিখে ৪৩১ পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনপ্রক্রিয়া শুরু হয় ১৮ জুন এবং শেষ হয় ১৭ জুলাই ২০২৬ তারিখ।

আরও পড়ুন