ডিএসসিসির তিন পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: হাদী
ছবি: খালেদ সরকার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওটি অ্যাসিস্ট্যান্ট, সহকারী টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ডিএসসিসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওটি অ্যাসিস্ট্যান্ট পদের মৌখিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর আড়াইটা থেকে ডিএসসিসির নগর ভবনের তুরাগ হলে পরীক্ষা শুরু হবে।

সহকারী টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ডিএসসিসির নগর ভবনের তুরাগ হলে এ পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ও নাগরিকত্ব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সব সনদের এক সেট ফটোকপি এবং অনলাইনে পূরণ করা আবেদনপত্রের একটি প্রিন্ট কপি দাখিল করতে হবে।

আরও পড়ুন

সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি বা ছাড়পত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে যথাস্থানে উপস্থিত হতে হবে।

ওটি অ্যাসিস্ট্যান্ট পদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে এবং সহকারী টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট পদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে জানা যাবে।

আরও পড়ুন