ব্যাংকে নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে আদেশ জারি

ছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা/কর্মচারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আদেশে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর আইন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত অধ্যাদেশের মাধ্যমে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়। এ অধ্যাদেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকে সরাসরি নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তা/কর্মচারীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর নির্ধারণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

আরও পড়ুন

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন