চাকরি স্থায়ী হলো ৪২৬ সহকারী সার্জন ও ডেন্টাল সার্জনের, দেখুন তালিকা

চিকিৎসকপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী ডেন্টাল সার্জন পদের ২৬ এবং সহকারী সার্জন পদের ৪০০ কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল বুধবার (১২ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এ–সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন

গত ৯ জুন চাকরি স্থায়ীকরণ–সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিসিএস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি-৭ মোতাবেক এসব কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের সুপারিশ করা হয়। এসব কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের তারিখ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এতে। তবে ৯ জুনের সভায় বিধিমালার ৭(১) ও ৭(২) বিধি অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় একজনের চাকরি স্থায়ীকরণের সুপারিশ করা হয়নি।

আরও পড়ুন
আরও পড়ুন