পানি উন্নয়ন বোর্ডের একটি পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ডাটা এন্ট্রি অপারেটর পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এ পদে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে মোট ১৩৫ জনকে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পদের মৌখিক পরীক্ষা ১৭ নভেম্বর শুরু হবে, শেষ হবে ১৮ নভেম্বর। সকাল নয়টায় এ পরীক্ষা শুরু হবে। কক্ষ নম্বর-৭০৬, লেভেল-৭, পানি ভবন, গ্রিন রোড, ঢাকায় এ পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষার জন্য জারি করা প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার সব সনদ, নম্বরপত্রসহ আবেদনে উল্লেখিত অভিজ্ঞতা/যোগ্যতার অপরাপর সব সনদপত্রের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় সব কাগজপত্রের এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর রোল নম্বর এখানে দেখা যাবে।

আরও পড়ুন