ফরেন সার্ভিস একাডেমির গবেষণা কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ফরেন সার্ভিস একাডেমির "গবেষণা কর্মকর্তা” পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
লিখিত পরীক্ষার বিবরণ–
পদের নাম: গবেষণা কর্মকর্তা (১০ম গ্রেড)
পরীক্ষার তারিখ ও সময়: ২ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১১.০০টা থেকে বিকাল ৩.০০টা পর্যন্ত।
পরীক্ষার কেন্দ্র: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
লিখিত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে।